সাংবাদিকদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এই কর্মশালার আয়োজন করে। এতে জানানো হয়, গত চার বছরে বার্ড ফ্লুর কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকার ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দপ্তরের উপপরিচালক আনন্দ মোহন ধর। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ২০ জন সাংবাদিক অংশ নেন।