সাংবাদিকদের তথ্য না দিতে অফিস আদেশ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন তথ্য সাংবাদিকদের না জানাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের পরোক্ষভাবে নির্দেশ দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। ওই সব তথ্য পেতে এখন থেকে সংবাদকর্মীদের বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।গতকাল সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা ওই আদেশে বলা হয়, বাউবি-সংক্রান্ত বিভিন্ন ধরনের সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কিংবা হচ্ছে। এসব খবরে অনেকাংশেই তথ্যগত ভুল থাকে। এই পরিপ্রেক্ষিতেই এ আদেশ দেওয়া হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য আর আই এম আমিনুর রশীদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে থাকা তথ্যগুলো একেকজনের কাছে একেকভাবে যায়। সেটা ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।