প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে কতজন সাংবাদিক আছেন, তার কোনো সঠিক হিসাব নেই। এ কারণে বাংলাদেশ প্রেস কাউন্সিল সারা দেশের সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিলের আইন ও সাংবাদিকদের আচরণবিধি সম্পর্কিত এক মতবিনিময় সভায় মমতাজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।