সাংবাদিকদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের সাংবাদিকেরা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের এক সমাবেশে তাঁরা এই দাবি জানান। সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, এই আইনের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক সাংবাদিককে নিগৃহীত পর্যন্ত করা হয়েছে। তাঁরা সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, রুগ্ণ সংবাদমাধ্যমগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান, সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের জন্য বেতন রোয়েদাদ বোর্ড কার্যকর করারও জোর দাবি জানান।