প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথভ্রষ্ট না হয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নীতিভ্রষ্ট, অশুভ কর্মকাণ্ড ও অন্যায়কারীদের সংবাদ পরিবেশন করে তা জাতির কাছে তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।গতকাল শনিবার বিকেলে ঢাকা জেলার নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধনকালে আব্দুল মান্নান খান এসব কথা বলেন। নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান বাদল প্রমুখ।