সাংবাদিকদের ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারে সাংবাদিকদের আবারও ধৈর্য ধরতে বললেন। গতকাল বৃহস্পতিবার দেশের দ্বিতীয় ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর রাঙামাটি কোতোয়ালি থানা চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সাহারা খাতুন আরও বলেন, হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে। রহস্য উদ্ঘাটিত হলে অবশ্যই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।এর আগে রাঙামাটি কোতোয়ালি থানায় নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিতে স্থাপিত ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার বন্ধে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে চেষ্টার অংশ হিসেবে পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে।পাঁচটি বেসরকারি সংস্থা—গ্রিনহিল, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সূর্যের হাসি ক্লিনিক ও মেরি স্টোপস পুলিশের সহযোগিতায় নারী-শিশু নির্যাতন বন্ধে এবং নির্যাতিতদের সেবা দিতে কাজ করবে।