ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে। ফেনী প্রেসক্লাবের আয়োজনে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা প্রাপ্তি সাংবাদিকদের অধিকার’ স্লোগানে সভা-শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালিত হয়।গতকাল শুক্রবার ফেনী প্রেসক্লাবের আয়োজনে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডের প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলাম ওরফে মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহমান, নুরুল করিম মজুমদার, আবু তাহের, সাবেক সম্পাদক রবিউল হক, রফিকুল ইসলাম, শওকত মাহমুদ, এন এন জীবন, কামাল উদ্দিন ভূঞা, দিলদার হোসেন, আজাদ মালদার, কাজী মুহামঞ্চদ হোসাইন প্রমুখ। বক্তারা নানা অজুহাতে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানান এবং রাষ্ট্রের কাছে নিরাপত্তাসহ সব অধিকারের দাবি জানান। তাঁরা সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন।