সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবি করে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির সদস্যরা গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। চুয়েটের প্রধান ফটকসংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে গতকাল সকালে এ কর্মসূচি পালিত হয়। এতে চুয়েট সাংবাদিক সমিতির সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। জানা যায়, ২৬ অক্টোবর রাতে দৈনিক নয়া দিগন্ত-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহাবুব তামিম ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন। এর প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আতাউর রাব্বী হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।