সাংবাদিকদের নিয়ে মন্তব্যে সংযত হওয়ার আহ্বান সুরঞ্জিতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে রাজনীতিবিদদের আরও সংযত, সুশীল ও সম্ভ্রান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।তিনি বলেন, রাজনীতিবিদদের বুঝতে হবে, দাম্ভিকতা, হম্বিতম্বি করে রাজনীতি হয় না। রাজনীতিবিদদের কার্যকলাপ গণমাধ্যম যুক্তি দিয়ে বিচার করবে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা-সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। তিনি বলেন, ‘সম্প্রতি একজন রাজনীতিবিদ সাংবাদিকদের নিয়ে কথা বলেছেন। তিনি যে শব্দ ব্যবহার করেছেন, তা আমার ভালো লাগেনি।’
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান ২৬ জুন নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এই পেশায় জড়িতদের কুকুরের সঙ্গে তুলনা করে আপত্তিকর মন্তব্য করেছিলেন।