সাংবাদিকদের প্রতি আবারও বাণিজ্যমন্ত্রীর বিষোদ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর বিষোদ্গার করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ব্যবসায়ীদের ওপরও আরেক হাত নিলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সাংবাদিকেরা আল্লাহর বিশেষ সৃষ্টি। তাঁদের উদ্দেশ্য ব্যবসায়ীদের চেয়েও খারাপ। তাঁরা মিথ্যা কথা লিখে পত্রিকার কাটতি বাড়ান।আবার ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেছেন, এটা খালেদা জিয়ার আমল নয় যে দেশের মানুষ মেরে ব্যবসা করবেন। আপনারা একটু টাকা-পয়সা হলেই পৃথিবী গিলে খেতে চান। দুই দিন পর জনগণ পিটুনি দিলে পালানোর জায়গা খুঁজে পাবেন না।গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ শিল্প-লবণ উৎপাদক সমিতির এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।