প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলার কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। সংবাদ সরবরাহকারী সংস্থা নিউজ নেটওয়ার্ক ওই কর্মশালার আয়োজন করে। সনদ বিতরণ অনুষ্ঠানে নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ এবং প্রশিক্ষক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর বিশেষ প্রতিনিধি জিয়াউর রহমান। এ কর্মশালায় শিক্ষানবিশ ২০ জন সাংবাদিক অংশ নেন।