প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার থেকে সাংবাদিকতার ওপর তিন দিনব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হবে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে জেলার মোট ৩৩ জন গণমাধ্যমকর্মী এতে অংশ নিচ্ছেন। জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আলমগীর সিদ্দিকী, পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান। অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির সভাপতিত্ব করেন।