সাংবাদিকদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিআইবির উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আলী আর রাজি। সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবীর সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া সার্কেলের এএসপি মো. মফিজ উদ্দিন, প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন। কর্মশালায় দক্ষিণ চট্টগ্রামের ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।