সাংবাদিকদের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গতকাল রোববার থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে তিন দিনের প্রশিক্ষণ। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ। মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি নূরতাজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোশারফ হোসেন, প্রশিক্ষক রাফিজা রহমান ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, পত্রিকা কিংবা টিভি চ্যানেলগুলোতে সংঘর্ষ, সংঘাত, মারামারির সংবাদগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।