প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, সাংবাদিকেরা সমাজ ও দেশের চালিকাশক্তি। সামাজিক ও পেশাগত দায়বদ্ধতা থেকেই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের আকৃষ্ট করতে হবে। গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।