সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয় সমন জারির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০ পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে এ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।ফৌজদারি কার্যবিধির বিদ্যমান আইন অনুযায়ী মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সমন জারির বিধান করা হয়েছে। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল ২০১০ এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিল ২০১০ সংসদে উত্থাপিত হয়।