সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দেশে সংবাদমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইয়ের মামলাসহ বিভিন্ন হুমকির ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ সংবাদমাধ্যমের দায়িত্ব পালন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে অতি দ্রুততার সঙ্গে এ ধরনের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি৷
গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আসক বলেছে, ২৬ মে প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে৷ ২৪ মে প্রথম আলোয় ছাপা একটি প্রতিবেদনের জের ধরে যুবলীগের স্থানীয় সভাপতি ওই মামলা করেন৷ ২৮ মে নারায়ণগঞ্জে সাত খুন নিয়ে একটি প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে ফোনে কথোপকথনের সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এক অনলাইন সাংবাদিককে হুমকি দেন৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের দায়িত্ব পালন ক্ষতিগ্রস্ত করছে৷ বিজ্ঞপ্তি।