সাংবাদিকদের ব্যর্থ হওয়া চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সংবাদপত্র এখন বহুমাত্রিক বিপদের সম্মুখীন। রাজনীতিকেরা ব্যর্থ হলেও সাংবাদিকদের ব্যর্থ হওয়া চলবে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা আছে কি না, তা এখন প্রশ্নবিদ্ধ। আশুগঞ্জে ভারতের পণ্য নামতে শুরু করেছে। তিনি আরও বলেন, এখন বাংলাদেশের কাজ হলো ভারতের পণ্য আনা-নেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া। দেশকে বাফার স্টেটে পরিণত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য দেন কবি আল মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।