সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক সাংবাদিকের খেতের ফসল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা করেও প্রতিকার না পাওয়ায় স্থানীয় সাংবাদিকেরা গত শনিবার সন্ধ্যার দিকে থানার সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে রায়গঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দীপক কুমার করের সভাপতিত্বে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ মে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শ্যামগোপ গ্রামের সিদ্দিকুর রহমান খান ও সাংবাদিক ফজলুল হক খানের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে দেওয়ার নামে একই গ্রামের আবদুল আলিম সিদ্দিকুর রহমান খানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেওয়ায় তাঁদের দেড় বিঘা জমি থেকে ওই রাতেই আবদুল আলিমের লোকজন পাকা ধান কেটে নিয়ে যান। এ ঘটনায় সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।