সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা দৈনিক প্রথম সংবাদ-এর সম্পাদক আজাদ হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার শহরের স্বাধীনতা ভাস্কর্য চত্বরে এ আয়োজন করা হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন এমদাদুল হক, কায়েস উদ্দিন, মাসুদুর রহমান, এ বি এম রফিকুল ইসলাম, আসাদুর রহমান প্রমুখ। বক্তারা এ সময় বলেন, মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামের ভুয়া কবিরাজ জাহাঙ্গীর আলমের বিভিন্ন অপকর্ম তুলে ধরেছিলেন সাংবাদিক আজাদ। ৬ নভেম্বর রাতে পুলিশ সাংবাদিক আজাদকে আটক করে।