সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন একুশে টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং আশুলিয়া থানার উপপরিদর্শক আবদুস সাত্তারের শাস্তির দাবিতে গতকাল সোমবার সাভারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একুশে টিভির বিশেষ প্রতিনিধি হারুন উর রশিদ বৃহস্পতিবার নাজমুলকে সঙ্গে নিয়ে আশুলিয়া থানার এসআই আবদুস সাত্তারের বাসায় গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এরপর উল্টো মামলা ঠুকে দেওয়া হয় নাজমুল ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে। নাজমুস সাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের স্থানীয় সাংবাদিকেরা। তাঁরা আবদুস সাত্তারের শাস্তি দাবি করেন।