সাংবাদিকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক দীনেশ দাস ও আহত নিখিল ভদ্রের ঘটনার সঙ্গে জড়িত বাসচালকদের উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আদালত চত্বরে আধা ঘণ্টার এই মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন।এ সময় বক্তব্য দেন মুন্সি হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এনামুল কবির, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির আইনটি হত্যা আইনে পরিণত করার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।