সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতন, খুন ও হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন। বক্তব্য দেন আশুতোষ পাল, সরকার আবদুল আলীম, এম তুষারী, মাসুদ রানা, ইউনুস আলী, মাহাবুব হাসান মেহেদী, শাজাহান মিয়া, রবিউল করীম, ফারদিন ফেরদৌস প্রমুখ।