সাংবাদিকদের মামলায় জড়ানোর নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন নাশকতার মামলায় জড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। গতকাল সমিতির সভাপতি এম এ সাঈদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিবৃতিতে একের পর এক সাংবাদিকদের মামলায় জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে সাংবাদিকেরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিবৃতিতে সাংবাদিক শহিদুল ইসলাম, মো. রায়হান ও আনু মোস্তফার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং এই ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো হয়।