সাংবাদিকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার তীরের একটি বিনোদনকেন্দ্রে গতকাল শনিবার বসেছিল সাংবাদিকদের মিলনমেলা।মুন্সিগঞ্জের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং ঐক্য গড়তে ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকা’ নামের একটি সংগঠন এ মিলনমেলার আয়োজন করে।ঢাকায় কর্মরত ও স্থানীয় সাংবাদিকদের এই মিলনমেলায় ছিল আনন্দঘন পরিবেশ। বিনোদনকেন্দ্র মিলনায়তনে ফোরামের আহ্বায়ক শাজাহান মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।