সাংবাদিকদের সঙ্গে আ.লীগ-সমর্থিত প্রার্থীর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজ আহম্মদ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।
সভায় আজিজ আহম্মদ চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত ফেনী গড়ে তোলার চেষ্টা করবেন।