সাংবাদিকদের সঙ্গে ফেনীর মেয়রের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নিজামউদ্দিন হাজারী গত মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি ফেনী পৌরসভার জন্য তিনজন প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন। এঁরা হলেন: মোসলেহ উদ্দিন, সাইফুর রহমান ও জেসমিন আক্তার।পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময়ে মেয়র ফেনীকে আধুনিক ও সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পৌরসভার জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সাবেক সাংসদ জয়নাল হাজারী মাস্টারপাড়ায় পৌরসভার অনুমোদন না নিয়ে তিনতলা বাসভবন করেছেন। তাঁর ওই ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে।