সাংবাদিকদের সঙ্গে বিএফইউজের সভাপতির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। গত রোববার রাতে টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে টেকনাফ সাংবাদিক ইউনিটি।
মতবিনিময় সভায় মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, টেকনাফের সাংবাদিকেরা মান বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন সময় পত্রিকা ও টেলিভিশনে প্রধান সংবাদ টেকনাফের সাংবাদিকের নামে প্রকাশিত হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে সাংবাদিকদের এসে সংবাদ করতে হচ্ছে না। সাংবাদিকতার প্রশিক্ষণ পেলে এখানকার সংবাদকর্মীরা এলাকার উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারবেন। তাই টেকনাফের সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউজ টোয়েন্টি ফোরের শাহনাজ মুন্নি, চ্যানেল আইয়ের মীর মাশরুর জামান, বিডিনিউজের লিটন হায়দার, বাংলা নিউজের জাকারিয়া মণ্ডল, আরটিভির আনোয়ার হক ও কালের কণ্ঠ-এর তৌফিক মারুফ।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী। টেকনাফের সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মুহাম্মদ কাশেম, মমতাজুল ইসলাম, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, জেড করিম জিয়া, গিয়াস উদ্দিন, আবদুর রহমান, জসিম উদ্দিন, ছৈয়দুল আমিন চৌধুরী, নুরুল হোসাইন, মাহফুজুর রহমান, মো. সেলিম।