সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিজিবির কর্মকর্তারা।
চোরাচালান রোধে সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ বিজিবি ব্যাটালিয়ন এ মতবিনিময় সভার আয়োজন করে।
ফেনীর জায়লস্করে ৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা সভা সঞ্চালনা করেন।
লে. কর্নেল মো. কামরুল ইসলাম ফেনীর ১২২ কিলোমিটার সীমান্ত দিয়ে মাদক পাচার, মানব পাচার, চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসব ব্যাপারে সীমান্ত এলাকায় জনসচেতনতা সৃষ্টির জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকেরাও সীমান্ত এলাকায় মাদক পাচার, মানব পাচার ও চোরাচালান রোধে জনসচেতনতা বৃদ্ধির কাজে বিজিবিকে সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন আবু তাহের, বখতেয়ার ইসলাম, শাহজালাল, সুকদেব নাথ, শওকত মাহমুদ, নাজমুল হক, শেখ ফরিদ ও এম এ সাঈদ খান।