প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবাসহ মাদক পাচার আর সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের জন্য কক্সবাজার আলোচিত হয়ে উঠেছে। কয়েক লাখ রোহিঙ্গার অবৈধ বসতির ফলে জেলার আইনশৃঙ্খলাসহ সামাজিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ মাদক পাচার নির্মুল করতে চায়। গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনজুরুল আলম। এর আগে সাংবাদিকেরা ইয়াবা ও মানব পাচার বন্ধে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।