সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার নওগাঁয় নতুন এসপি হিসেবে তিনি যোগদান করেন। এর আগে তিনি বগুড়ায় এসপির দায়িত্ব পালন করেন। এ সময় মোজাম্মেল হক বলেন, এখন থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া এসপির কার্যালয়কে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে এবং পুলিশের একটি তথ্য বাতায়ন থাকবে। মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, খোরশেদ আলম প্রমুখ।