প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। সাংবাদিকদের সঙ্গে মাঝেমধ্যে পুলিশের ধাক্কাধাক্কি হয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শমশেরনগর রেলস্টেশন এলাকায় পুনঃসংস্কারকৃত ঐতিহ্যবাহী একটি তোরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার ঢাকায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সংঘটিত ঘটনাটি ছিল এ রকম একটি ঘটনা। এ সময় জঙ্গি মুসার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘জঙ্গি মুসা পুলিশের নজরদারিতে আছে। যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে।’