সাংবাদিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল মঙ্গলবার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এ কর্মসূচির আয়োজন করে। বিইউজের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জে এম রউফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীন চিন্তাকে সুসংহত রাখতে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ও গণবিচ্ছিন্ন শক্তিকে রুখে দিতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।