সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার কর্মসূচি পালন করবে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও মাছরাঙা টেলিভিশন।
দিনটি উপলক্ষে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে সাংবাদিক সংগঠনগুলো।
এদিকে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আলতাফ মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, আবদুল হাই শিকদার, কুদ্দুস আফ্রাদ দলমত-নির্বিশেষে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজকের কর্মসূচিতে সব সাংবাদিককে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বেসরকারি টেলিভিশন মাছরাঙা পরিবারের সদস্যরা একই দাবিতে আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনানীতে কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করবেন। একই কর্মসূচি সব জেলা সদরেও পালনের উদ্যোগ নিয়েছে টেলিভিশনটি।
সাগর সরওয়ার মাছরাঙায় বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ রিপোর্টার ছিলেন ।