সাংবাদিকদের সম্পর্কে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সম্পর্কে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বক্তব্য আপত্তিকর ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছে সাংবাদিকদের দুটি ইউনিয়ন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।গতকাল বুধবার যৌথ বিবৃতিতে ইউনিয়ন নেতারা বলেছেন, বক্তব্য প্রত্যাহার না হলে অবমাননাকর উক্তির জন্য বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ এবং ডিইউজের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন। তাঁরা বলেন, ‘হঠাৎ করে কী এমন হলো যে তাঁর মতো একজন মন্ত্রী “সাংবাদিকেরা অসৎ ব্যবসায়ীর চেয়েও খারাপ, তাঁরা আল্লাহর বিশেষ সৃষ্টি, তাঁরা না জেনে মিথ্যা লিখেন” ইত্যাদি ঢালাও মন্তব্য করেছেন, যা অত্যন্ত আপত্তিকর ও সাংবাদিক সমাজের জন্য অপমানজনক।’ বিজ্ঞপ্তি।