সাংবাদিকদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় নবনিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে কলকাতায় কর্মরত ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা গত বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ডেপুটি হাইকমিশন মিলনায়তনে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ, ডেসটিনি, যায়যায়দিন, নিউজ টুডে, নয়া দিগন্ত, সংবাদ, বাসস ও বাংলা নিউজ ২৪ ডটকম-এর প্রতিনিধিরা। ডেপুটি হাইকমিশনার সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই হবে তাঁর প্রধান কাজ।