সাংবাদিকসহ দুই শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ক্যাফেটেরিয়ায় গতকাল সোমবার দুপুরের খাবারের সময় এক সাংবাদিকসহ দুই শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। আক্রান্ত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক মাজহারুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফওয়ান সামিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের কর্মী চয়ন, ফয়সাল, শাহীনসহ কয়েকজন মাজহারুল ও সাফওয়ানকে চেয়ার দিয়ে বেধড়ক পিটিয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় চয়ন, ফয়সাল ও শাহীনকে ছাত্রলীগ থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সূর্য সেন হলের সভাপতি মোবারক হোসেন।