সাংবাদিকসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচটি স্থানে পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গত ১৬২ দিনে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬১৮।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত খবর:

রংপুরের বদরগঞ্জের খোলাহাটি এলাকায় বিকেলে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান তালুকদার (৪২) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক অর্জন-এর বার্তা সম্পাদক ছিলেন। বাড়ি রংপুর সদর উপজেলার পূর্ব শালবনপাড়া গ্রামে।রাজধানীর ডেমরার সারুলিয়ায় দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনার ধাক্কায় আবদুল মজিদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নীলফামারীর সৈয়দপুরে শ্বাসকান্দর এলাকায় ট্রাকের ধাক্কায় গরুবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম শরীফ উদ্দিন (৫০)। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

রাজশাহীর তানোরে ট্রাকের নিচে চাপা পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সাধন কুমার (৩৮)। মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায় দুপুরে কামার খোলা এলাকার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন ওই বাসচালকের সহকারী বসির উদ্দিন (৪০)।