সাংবাদিকের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ের জয়পুরহাট জেলা প্রতিনিধি শফিউল বারীর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়েছে। গতকাল সোমবার জয়পুরহাট শহরে মানববন্ধন ও মিছিল করেন সাংবাদিকেরা।জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে গতকাল দুপুরে শহরের প্রধান সড়কে মানববন্ধন করা হয়। এ সময় সাংবাদিকেরা হামলার ঘটনায় জড়িত মেয়র তৌফিকুল ইসলাম তালুকদারসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, এক আসামি আলম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিদেরও ছাড় দেওয়া হবে না।