সাংবাদিকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবজমিন-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেনের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আবু আহমেদ, জি এম মনিরুল ইসলাম, কল্যাণ বানার্জি, আবদুল বারী, এম কামরুজ্জামান, মোজাফ্ফর রহমান, শরীফুল্লাহ কায়সার, আবুল কাসেম, অসীম বরণ চক্রবর্তী, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তালিকা করে পরিকল্পিতভাবে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। গত দুই মাসে এ ধরনের ১৮টি ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এসব ঘটনায় কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বর্তমানে সাতক্ষীরার সাংবাদিকেরা ঝুঁকির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছেন।
সমাবেশে অবিলম্বে ইয়ারব হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাঁকে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়।