সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভি ও সমকাল-এর পাবনার স্টাফ রিপোর্টার এ বি এম ফজলুর রহমানের ওপর হামলার অভিযোগে গত শুক্রবার সুজন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজনের বাড়ি শহরের বক্ষব্যাধি ক্লিনিক পাড়ায়।ফজলুর রহমান বলেন, গত ১৯ মে সংবাদের জন্য তথ্য দেওয়ার কথা বলে তাঁকে সরকারি এডওয়ার্ড কলেজে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তারা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। সে সময় সুজনও তাঁকে চাপাতি দিয়ে কুপিয়েছিলেন। এ ঘটনায় ২১ মে তিনি একটি মামলা করেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, সুজন জিজ্ঞাসাবাদে হামলার কথা স্বীকার করেছেন। সাংবাদিক ফজলুর রহমানের করা মামলায় গতকাল সকালে সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।