সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার কলেজ রোডের মাথায় সাংবাদিক জহিরুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে জহিরুল ইসলামের স্ত্রী খালেদা আক্তার সীতাকুণ্ড থানায় এ মামলা করেন।
মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২ জনকে।
মামলার প্রধান আসামি আমির হোসেন সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি জহিরুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তাঁর বাঁ পা ভেঙে যায়।