সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জয়দেব দাশের ওপর হামলার অভিযোগে আতিক হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সমকাল-এর ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয়দেব দাশের ওপর হামলার অভিযোগে বুধবার রাতে জয়দেবপুর থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন ডুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্যপ্রযুক্তি ও গবেষণা উপসম্পাদক এন আলম জহির। এ মামলার অপর আসামিরা হলেন আবদুল্লাহ আল মাসুম, এনামুল হক খন্দকার ওরফে শুভ, সোহেল রানা, রুপশ, সমীর পাল, সাদিক, রবিউল আলম, জাহিদ, রতন, রুস্তম ও তোফাজ্জেল।