সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সমকাল-এর নড়াইলের কালিয়া উপজেলার প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মশিউল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার আদালত চত্বরে মানববন্ধন হয়েছে।নড়াইল প্রেসক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকী, শেখ আবদুস সবুর, আকিকুর রহমান, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।রোববার রাতে সাংবাদিক মশিউল হক ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা ঘরের জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে তিনি ও তাঁর স্ত্রী রিনা পারভীন গুরুতর আহত হন। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।