সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক সমকাল-এর নড়াইলের কালিয়া উপজেলা প্রতিনিধি মশিউল হক ও তাঁর স্ত্রী রীনা পারভীনের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার উপজেলা শহরে মানববন্ধন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাংবাদিক শাহীদুল ইসলাম, শামীমুল ইসলাম, এস এম হালিম, ফরহাদ হোসেন খান, মাসুমার রহমান, আবদুল ওয়াদুদ প্রমুখ। গত ১০ জুলাই রাতে মশিউল হক ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা ঘরের জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। এতে তিনি ও তাঁর স্ত্রী রীনা পারভীন গুরুতর আহত হন।