সাংবাদিকের গভীর জ্ঞান থাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদমাধ্যমে চাকরি করা কঠিন। সংবাদ ঠিক না হলে সেই সংবাদমাধ্যম সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যায়। নিরপেক্ষ থাকার পাশাপাশি সাংবাদিকের কিছু বিষয়ে গভীর জ্ঞান থাকাও দরকার।গতকাল মঙ্গলবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে ‘সংবাদমাধ্যমের আজ ও আগামী’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। একাত্তর টেলিভিশন এ আলোচনা সভার আয়োজন করে।‘গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক প্রথম অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, গণমাধ্যম মিশ্র ভাষা তৈরি করেছে। গণমাধ্যমের কারণে ভাষার বাঁক পরিবর্তিত হয়েছে মন্দের দিকে। তিনি বলেন, ভাষা দুর্বল হলে জাতি দর্শন ও বিজ্ঞানচেতনা প্রকাশে পিছিয়ে পড়ে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, বেশি চ্যানেল হওয়ার কারণে সামগ্রিকভাবে অনুষ্ঠানের মান কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, বিজ্ঞান ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ বেশি হওয়া দরকার।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, সত্য বের করতে সাংবাদিকের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিক সার্বিকভাবে সৎ ও দায়িত্বশীল হবেন, এটাই সবার প্রত্যাশা। ‘রাজনৈতিক সংস্কৃতি ও সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক শেষ অধিবেশনে সাংসদ রাশেদ খান মেনন বলেন, বাহাত্তরের সংবিধান পুরোপুরিভাবে ফিরিয়ে দেওয়া যেত। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির এক জোটে থাকা দরকার।দিনব্যাপী এই অনুষ্ঠানে দর্শক-শ্রোতার আসনে ছিলেন মূলত একাত্তর টেলিভিশনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা।