সাংবাদিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক শাহরিয়ার শহীদের চিকিৎসার জন্য গতকাল রোববার পাঁচ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শহীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।
বাসসের বিশেষ সংবাদদাতা শহীদ বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। কিডনি অকার্যকর হওয়ার পর গত মাসের শেষের দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।