সংবাদ প্রকাশের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন ক্ষুব্ধ হয়ে প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা দিয়েছেন৷ মামলার বিবরণ ও তদন্ত প্রতিবেদনের নানা অসংগতি বলে দেয়, তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ও হয়রানির হাতিয়ার এই মামলা৷
এর আগেও মিজানুরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা৷ এর একটি মারামারি করার মামলা, আরেকটি ধর্ষণ মামলা৷ মারামারি মামলার রায়ে বেকসুর খালাস পান তিনি৷ আর দীর্ঘ তদন্ত শেষে কোনো সত্যতা না পাওয়ায় পুলিশ ধর্ষণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে৷
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অনিয়ম ও প্রকল্পের টাকা আত্মসাৎ করা নিয়ে বিভিন্ন সময়ে প্রিতবেদন প্রকাশ করা হয় প্রথম আলোয়৷ সরেজমিনে খোঁজ নিয়ে সর্বশেষ গত ২৪ মে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে একিট প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে গত ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে একটি মামলা করা হয়।
পুলিশ তদন্ত শেষে ৩ জুন আদালতে প্রতিবেদন জমা দেয়। ৯ জুন আদালত আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনের ৪/৫ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পর্যালোচনা করে দেখা গেছে, মামলার বিষয়বস্তু, বাদী ও সাক্ষীদের বর্ণনা, ঘটনাস্থল ইত্যাদি বিষয়ের সঙ্গে পুলিশের দেওয়া প্রতিবেদনের বেশ কিছু অসংগতি রয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, ঘটনার দিন বাদী শাহীন হাওলাদার তাঁর ঠিকাদারি কাজ তদারকি করতে সাক্ষী আহসানকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় পৌঁছান৷ এ সময় আসামিরা অপর একটি মোটরসাইকেল দিয়ে তাঁদের গতিরোধ করে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ত্রাস সৃষ্টি করে মোটরসাইকেলের যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। একপর্যায়ে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়ে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
মামলার আরজি এবং পুলিশের দেওয়া প্রতিবেদনে দেখা যায়, বাদী শাহীন হাওলাদার আরজিতে মিজানুর রহমানসহ দুজন আসািমর নাম উল্লেখ করে আরও পাঁচজনকে আসািম করেছেন। অথচ নাম উল্লেখ করা দুই আসািম ছাড়া অন্য কারও ওপর কোনো দায় বর্তায়নি।
মামলার প্রধান সাক্ষী আ. কুদ্দুস বাদী শাহীন হাওলাদারের চাচাতো ভাই৷ মামলায় ঘটনাস্থল মিলঘর বাজার; কিন্তু বাদীর সাতজন সাক্ষীর মধ্যে মাত্র দুজন মিলঘর বাজারের (আ. কুদ্দুস ও আশরাফ ফকির)। আ. কুদ্দুস ঘটনার প্রত্যক্ষদর্শী নন।
পুলিশের কাছে দেওয়া প্রধান সাক্ষীর বর্ণনায় উল্লেখ করা হয়, ঘটনাস্থল মিলঘর বাজারে কুদ্দুস মিয়ার তেলের দোকানের সামনে রাস্তার ওপর। অথচ মামলার আরজিতে দাবি করা হয়েছে, ঘটনা ঘটেছে কুদ্দুস মিয়ার তেলের দোকানের মধ্যে।
আরজিতে বলা হয়েছে, আসািমরা পূর্বপরিকল্পিতভাবে একটি মোটরসাইকেল নিয়ে বাদীর মোটরসাইকেলের গতিরোধ করে। অথচ আসািম করা হয়েছে সাতজনকে। সাতজন লোক একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে যাওয়া অসম্ভব।
পুলিশ প্রতিবেদনের সঙ্গে দেওয়া ঘটনাস্থলের খসড়া মানচিত্রে বিভিন্ন দোকানের অবস্থান বর্ণনা করা হয়েছে৷ এর মধ্যে যাঁর (আ. কুদ্দুস) দোকানের ভেতরে ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে, তাঁর দোকানের সামনের বা পাশের কোনো দোকানদারকে মামলার সাক্ষী করা হয়নি।
সাক্ষী আ. রহমান গাজী পুলিশের কাছে দেওয়া তাঁর জবানবিন্দতে উল্লেখ করেছেন, আসািমরা তাঁর দোকানের ঝাঁপের লাঠি দিয়ে মোটরসাইকেল ভাঙচুর করেন। প্রকৃতপক্ষে আ. রহমান গাজীর মিলঘর বাজারে কোনো ব্যবসা েনই। তিনি একটি ঘরের মালিক। তাঁর ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করছেন শাহজাহান শরীফ।
বাদী আরজিতে ৯০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনতাই করার কথা উল্লেখ করেছেন। নিউ করুণা জুয়েলার্সের দেওয়া ক্যাশমেমোতে দেখানো মূল্যের সঙ্গে আরজিতে দেখানো মূল্যের মিল নেই। এমনকি ক্যাশমেমোতে দেখানো মূল্যের যোগফলও ঠিক নেই। মোট যোগফল হবে ৭৩ হাজার, দেখানো হয়েছে ৭৬ হাজার ৬০০ টাকা।
মামলার বাদী শাহীন হাওলাদার বাউফলের কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের অনুসারী। মামলার ২ নম্বর সাক্ষী মো. জালাল সিকদার আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৩ নম্বর সাক্ষী আ. ছত্তার হাওলাদার আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। ৭ নম্বর সাক্ষী আশরাফ ফকির আদাবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
এর আগে ২০১৩ সালের ২ সেপ্টেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গণধর্ষণের অভিযোগ এনে এক নারী এ বি এম মিজানুর রহমানকে এক নম্বর আসািম করে একটি অভিযোগ দায়ের করেন (মামলা নম্বর ৩৯১/১৩)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩১ আগস্ট, শনিবার দিবাগত রাত আটটার িদকে তিনি গণধর্ষণের শিকার হন। অথচ মিজানুর রহমান ঘটনার দিন সকাল নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই দুর্ঘটনায় তাঁর ডান পায়ের গোড়ালির ওপরের অংশ ভেঙে যায়।
এ বিষয়টি জানতে পেরে বাদী নোটারি পাবলিকের মাধ্যমে আদালতে গিয়ে জবানবন্দি দেন যে তিনি আসলে এ মামলা করেননি। তাঁর নাম-ঠিকানা ব্যবহার করে অন্য কোনো নারী এ অভিযোগ করেছেন। তিনি আসািমদেরও চেনেন না। পরে পুলিশ এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন৷
তার আগে ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি একটি মারামারির ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ছাত্রদলের স্থানীয় এক নেতার বাবা ৪ মার্চ বাউফল থানায় মামলা (নম্বর ৭০/২০০৩) করেন৷ এতে মিজানুরসহ নয়জনকে আসামি করা হয়। ওই মামলার আসামিদের আটজনই মিজানুরের নিকটাত্মীয় (বাবাসহ)৷ পরে শুধু মিজানুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও আদালত তাঁকে বেকসুর খালাস দেন৷