সাংবাদিকের বাসাসহ কয়েকটি বাসায় দুর্বৃত্তদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর এলাকার নাগড়া শেখ পাড়া ও নাগড়া বারই পাড়ায় গত মঙ্গলবার প্রথম আলোর এক সাংবাদিকের বাসার সীমানাপ্রাচীরসহ পাঁচটি বাসা ও দুটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শেখ পাড়ার হিমেল, বাবুল, কাউসার, উজ্জ্বল, সুমন ও রাজুদের সঙ্গে বারই পাড়ার আলয়, সাব্বিরদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত মঙ্গলবার রাত নয়টার দিকে শেখ পাড়ার লোকজন লাঠিসোঁটা, রামদা নিয়ে বারই পাড়ার লোকজনদের মারতে আসেন। বারই পাড়ার লোকদের না পেয়ে ফেরার পথে তাঁরা প্র্রথম আলোর সহসম্পাদক মিজানুর রহমান খানের বাসার সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। আশপাশের আরও পাঁচটি বাসা ও দুটি দোকান ভাঙচুর করেন তাঁরা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ জানান, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।