সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার পোদ্দারপাড়ায় কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুজ্জামান তুহিনের বাড়িতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ওই সাংবাদিকের মা ফিরোজা বেগম (৬৩), ভাই নজরুল ইসলাম (৪২) ও আশিকুজ্জামান (২৬) আহত হয়েছেন।ফিরোজা বেগম বলেন, ‘ছোট্টুর নেতৃত্বে পাপ্পু, নাজমুল, ইমদাদসহ ১২ থেকে ১৫ জন আকস্মিকভাবে দোতলার কক্ষে ঢুকে আমাদের বেধড়ক মারধর করে। এ সময় তারা ৬২ হাজার টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়।’ তিনি জানান, সকালে তাঁদের বাড়ির ছাদে ছোট্টুর বোন দিবা কাপড় নাড়তে এলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই কিছুক্ষণ পর তারা এ হামলা করে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মামলাও হবে।